Tuesday , 21 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নৌকার অফিসে আগুন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ির সালের হাটে নৌকার নির্বাচনী অফিস পুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।স্থানীয়রা বলছে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে।

সোমবার রাতে নৌকার প্রার্থী বনি আমিনের নির্বাচনী অফিসটি পুরিয়ে দেওয়া হয়েছে।এ ঘটনায় অফিসে থাকা পোস্টার, চেয়ার টেবিল আগুনে পুড়েগেছে।
এলাকার নৌকার কর্মী সাজেদুর জানান, রাত সাড়ে বারোটা পর্যন্ত নৌকার নির্বাচনী অফিসে আলোচনা করেছে নেতা কর্মীরা। মঙ্গলবার সকালে এসে তারা দেখে নৌকার অফিসটি আগুনে পুড়ে ছাই হয়েগেছে। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা বাজারের একটি টিনের ঘরকে নৌকার অস্থায়ী নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করা হতো।
ইউনিয়নের ওয়ার্ড এর আ.লীগ সভাপতি তহিদুর বলেন, রাত সাড়ে বারোটা পর্যন্ত অফিসেই ছিলাম। পরে বাসায় যাই। সকালে খবর পেয়ে এসে দেখি অফিসটি আগুনে পুড়ে ছাই হয়েগেছে। তিনি জানান, রাতে ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) আহসান হাবিবের ভাই ও শ্যালক হিন্দু ভোটারদের মাঝে টাকা বিতরণ করার সময় হাতে নাতে ধরো পরে প্রশাসনকে জানালে ম্যাজিষ্ট্রেট তাদের ২০ হাজার টাকা অর্থদন্ড করে। তিনি ধারনা করেন, সেই আক্রোশ থেকে তারা এমন জঘন্য কাজটি করেছে।
নৌকার প্রার্থী ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বনি আমিন বলেন, প্রতিপক্ষের জনপ্রিয়তা না থাকায় তারা ভোট কেনার সময় হাতে নাতে ধরা পড়ে। এখন জ্বালাও পোড়াও করে সন্ত্রাসী কায়দায় ভোটে জিততে চান বলে মনে করছি। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
স্বতন্ত্রপ্রার্থী আহসান হাবিব বলেন, আমি জনগণের মনোনিত প্রার্থী। জনগণ ভালোবেসে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে। আমার প্রতি জনগণের ভালোবাসা দেখে হিংসাত্মক মনোভাব থেকে তারা নিজেরাই নিজেদের অফিস জ্বালাতে পারে। আমি চাই এর সুষ্টু তদন্ত করুক প্রশাসন। সত্যিটা নিশ্চয় বেরিয়ে আসবে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত স্বাপেক্ষে সত্যিটা বেরিয়ে আসবে যে, কারা এ ঘটনা ঘটিয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালে অপারেশন কার্যক্রম উদ্বোধন

পঞ্চগড়ে বেগম রোকেয়া দিবসে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

পীরগঞ্জে আল হাসানহ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট ম্যাচ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃক নির্যাতনের ঘটনায় স্ত্রী আদালতে মামলা দায়ের

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা

বোদায় নতুন ইউএনও’র যোগদান

পীরগঞ্জে ৫২ পুড়িয়া গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

সেতাবগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে সংবর্ধনা

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন—- আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রীর প্রচারণা