Friday , 24 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নৌকার প্রার্থীর প্রচারণায় প্রিজাইডিং অফিসার

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নে প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। তিনি আকচার ১ নম্বর ওয়ার্ডের ‘রাংরাই পুকুর শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে দায়িত্ব পাওয়া সহকারী প্রিজাইডিং অফিসার কৃষ্ণচন্দ্র মালাকার। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের নৌকা প্রার্থী সুব্রত কুমার বর্মণের বিভিন্ন প্রচারণায় তাকে দেখা যায়। সুব্রত কুমারের সঙ্গে কৃষ্ণচন্দ্রের প্রচারণায় অংশ নেয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে আলোচনা-
সমালোচনা শুরু হয়। ঐ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাইউদ্দিন বাদশা কৃষ্ণচন্দ্র মালাধার সহ আরও তিনজন জন প্রিজাইডিং অফিসারের বিষয়ে লিখিত আবেদনে রিটার্নিং কর্মকর্তার কাছে আপত্তি জানিয়েছে। অন্য তিনজন হলেন, আকচা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল রশিদ মহাবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া শান্তানু সেন, ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জয়ন্ত কুমার রায় ও ৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শঙ্কর রায়।
বিস্তারিত জানতে কথা হয় সহকারী প্রিজাইডিং এর দায়িত্ব পাওয়া কৃষ্ণচন্দ্র মালাধারের সঙ্গে। প্রথমে পাওনা টাকা আনতে যাওয়ার উছিলা দিয়ে প্রচারণায় অংশ নেয়ার কথা অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন। তিনি বলেন, আগে প্রচারণায় গিয়েছি। কিন্তু এখন যায় না। কালরাতেও তারা আমাকে ডাকতে এসেছিলো। কিন্তু আমি যাইনি। এই বিষয়ে নৌকার প্রার্থী সুব্রত কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি।
আপত্তি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আকচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর থেকেই খোজ নেয়া শুরু করেছি। খোজ নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নেয়া হবে। ঠাকুরগাঁও উপজেলা নির্বাচনী কর্মকর্তা রেজাউল ইসলম বলেন, এমন অভিযোগ বেশকিছু ইউনিয়ন থেকে এসেছে। প্রতিটি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

নবাগত জেলা প্রশাসকের সাথে চেম্বারের নেতৃবৃন্দের মতবিনিময়

রাণীশংকৈলে বীমা কোম্পানীর জন্মদিন পালিত

বালিয়াডাঙ্গীতে মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ট্রাকটর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

হরিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

ক্যাব ঠাকুরগাঁও জেলা কমিটির সভা

ভুলে গেলে চলবে না নৌকা স্বাধীনতার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ