Friday , 17 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

ঠাকুরগাঁও: আসন্ন ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান।
শুক্রবার দুপুরে উপজেলার ভেলারহাট বাজারে তার নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই শঙ্কা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, তার প্রতিপক্ষ সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী রোমান বাদশার লোকজন, আত্মীয় স্বজন স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমানের নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদান করছে। এছাড়াও তার কর্মী সমর্থক ও ভোটারদের নানা ভাবে হুমকী প্রদানসহ নির্বাচনী অফিস ভাঙ্গচুর এবং পোস্টার ছিড়ে ফেলছে বলে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তোলেন স্বতন্ত্র এই প্রার্থী। জেলা নির্বাচন অফিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব অভিযোগ লিখিত আকারে দাখিল করেছেন বলে জানান চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান।
তিনি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী রোমান বাদশা এসব অভিযোগ মিথ্যা ভিত্তহীন বলে দাবি করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সহিদ আলীর পরিবারের মাঝে পণ্য সামগ্রী বিতরণ

বীরগঞ্জে কবরস্থান ও শ্মশ্বানের জায়গা বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ!

পিঠে ব’ড়শি গেঁ’থে শূ’ন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভি’ড়

বীরগঞ্জে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

৬নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রার্তৃ কল্যাণ সমিতির বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

সফল নারী কসাই বীরগঞ্জের জমিলা

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং

বীরগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন