Tuesday , 28 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্র হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ,মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান মিরাজের হত্যারকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগন।
এসময় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী মেহেদীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। অবিলম্বে সকল হত্যাকারীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত করে ফাাঁসির দাবি জানান আন্দোলনকারীরা। এসময় সদর থানার ওসি তানভীরুল ইসলাম বিক্ষোভকারীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
বক্তব্য দেন-মেহেদীর বাবা আব্দুল মালেক, মা মাহফুজা খাতুন, প্রতিবেশি রুনা লায়লা, শিক্ষার্থী ওয়াফা আক্তার প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়া হয়।
এর আগে শহরের বিসিক মোড় এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
গত বুধবার(২২ ডিসেম্বর) শহরের বিসিক মোড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় পুলিশ মেরাজের তিন বন্ধুকে আটক করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ

ঠাকুরগাঁওয়ে জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ

স্বামীকে হাসিমুখে বিদায় দিয়ে স্ত্রীর আত্মহত্যা..

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

দিনাজপুরে হ্যাভেনলি টাচ্ এর উদ্দোগে পিঠা উৎসবে বক্তারা যুগ যুগ ধরে গড়ে উঠা বাঙ্গালী সংস্কৃতির ঐতিয্য পিঠা উৎসব নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রজন্মদের কাছে অবদান রাখবে

ফলোআপ.. জীবনের দুশ্চিন্তা কাটল প্রতিবন্ধী রাজীবের, ফিরেছে মুখে হাসি

বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরীদের আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দেশে পদ্মা সেতুর পর এখনমেট্রো ট্রেন দৃশ্যমান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অংশ নিলেন অস্ট্রেলিয়ার চার প্রশিক্ষক

দিনাজপুর শহরের রাজবাড়ীতে বখতিয়ার আহমেদ কচির গণসংযোগ

বঙ্গবন্ধু কন্যা নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম এমপি