Saturday , 25 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও সুগার মিল ৪২ দিনের লক্ষ মাত্র নিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু ।

মোঃ মজিবর রহমান শেখ,,
পঞ্চগড় সুগার মিল, সেতাবগঞ্জ সুগার মিল ও ঠাকুরগাঁও সুগার মিল-এ তিন মিলের মোট ৫০ হাজার মে.টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ৬৪ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)। মিলের মাড়াই কার্যক্রম চলবে ৪২ দিন।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন — বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক ও প্রকৌশলী (২) এনায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজিয়া সুলতানা , ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, , প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী ঠাকুরগাঁও সুগার মিল লিমিটেডের আখ চাষের সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও সুগারমিলের কর্মকর্তা-কর্মচারীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মাড়াই মওসুমের উদ্বোধনের আগে মিলের উন্নয়ন সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে সরকার অবকাঠামোর উন্নয়ন করছে-মাহমুদ আলী এমপি

বীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সবধরনের প্রস্তুতি চলছে

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

এক মাস পর কারামুক্ত দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধনকালে এমপি গোপাল বিশিষ্টজনদের সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু দেশে একটি সুন্দর উদাহরণ

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলায় ভক্তদের মিলন মেলা

বীরগঞ্জে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ভিনদেশি কমলার চারা তৈরি করে আতাউর রহমান হয়ে উঠেছেন স্বাবলম্বী

দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন