Monday , 27 December 2021 | [bangla_date]

ঠাকুরগাঁয়ে রুহিয়া থানার ৫ টি ইউপিতে নৌকার জয়।

মোঃ মজিবর রহমান শেখ,
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁয়ে রুহিয়া থানার ৫ টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে নৌকা প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১নং –রুহিয়া ইউনিয়নে মনিরুল হক বাবু (নৌকা), ২ নং — আখানগর ইউনিয়নে রোমান বাদশা (নৌকা), ১৪ নং — রাজাগাঁও ইউনিয়নে খাদেমুল ইসলাম সরকার (নৌকা) ২০ নং– রুহিয়া পশ্চিম ইউনিয়নে অনিল সেন (নৌকা) এবং ২১ নং– ঢোলারহাট ইউনিয়নে-অখিল চন্দ্র রায় (নৌকা) প্রার্থী গণ বিজয়ী হয়েছেন। এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রবিবার ২৬ শে ডিসেম্বর দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে বিছিন্ন কিছু ঘটনা ঘটে। ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। আর মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন,পুরুষ ১ লক্ষ ৮৯ হাজার ৯৮৮ জন এবং মহিলা ১ লক্ষ ৮২ হাজার ৪৪৫ জন। রুহিয়া থানায় ৫ টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী জয়ী হওয়ায় রুহিয়া থানার আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু রুহিয়া থানা আওয়ামীলীগ ও সর্ব স্তরের জনগণকে ধন্যবাদ জানায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী’র শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময়

রাণীশংকৈলে আদিবাসিদের বিরুদ্ধে জোরপ‚র্বক জমি দখলের অভিযোগ

জিয়া হার্ট ফাউন্ডেশন’র বার্ষিক সাধারণ সভা

করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

প্রশাসন শুন্য অবস্থায় আজ থেকে হাবিপ্রবির একাডেমিক কার্যক্রম

পোশাক ব্যাগ ও খাতা পেন্সিল পেয়ে শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস

ঠাকুরগাঁওয়ে গম বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ

আটোয়ারীতে আসন্ন দুর্গপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাণীশংকৈল ৭ হাজার করোনার ভ্যাকসিন পৌঁছেছে!

রাণীশংকৈল দিনের বেলা বাড়িতে চুরি করতে গিয়ে আটক- ১