Thursday , 9 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়নের ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার। এতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বহুল আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে  হত্যা চেষ্টা মামলার রায় পেছালো

বহুল আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে হত্যা চেষ্টা মামলার রায় পেছালো

ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা, আসামি পলাতক

নবাবগঞ্জে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

নবাবগঞ্জে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

তেঁতুলিয়ায় মর্গেন চা কারখানা কর্তৃক চা চাষিকে নির্যাতন করায় প্রতিবাদ সভা ক্ষুদ্র চা চাষি নির্যাতন প্রতিরোধ কমিটির

দীর্ঘ ১০বছর পর খানসামা আওয়ামীলীগের সম্মেলন, উজ্জীবিত নেতাকর্মীরা

বোচাগঞ্জে ছাত্রদের মাঝে ফুটবল বিতরন

পীরগঞ্জে সহজ জ্যামিতি শিক্ষা ২’টি বইয়ের মোড়ক উম্মোচন

ওয়ার্ল্ড  ভিশনের উদ্যোগে কর্মসূচীর  গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কর্মসূচীর গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

হরিপুর থানা হেফাজতে যুবদল নেতার মৃত্যু

জেলা আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশে- এ কে এম জিয়াউল আলম আনসার ভিডিপির সকল সদস্যই একটি সিসি ক্যামেরা