Sunday , 19 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে ৩ মাদক সেবীকে কারাদণ্ড

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পীরগঞ্জে মাদক সেবন করার
অভিযোগে স্বপন আলীকে ৬ মাস এবং আনোয়ার হোসেন ও
নুরুজ্জামানকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল
করিম তাদের এ দন্ডাদেশ দেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সেনুয়া গ্রামের বাসেদের
ছেলে স্বপন(২০) ও একই গ্রামের শামসুল হকের ছেলে আনোয়ার ( ২১)
মাদক সেবন করে এলাকায় মাতলামি করছিল- এমন আভিযোগ পেয়ে থানা
পুলিশ তাদের আটক করে। অপরদিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর
উপজেলার ইসলামপুর গ্রামের ভাদ্রæ মোহাম্মদের ছেলে মাদক সেবী
নুরুজ্জামানকে মাদক সহ আটক করে। তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে
কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ড প্রাপ্তদের রবিবার জেলহাজতে পাঠানো
হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত