Friday , 17 December 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারে উন্নত মানের ভারী চায়না মোকম্মল কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসা মাঠে গ্লোবাল রিলিফ ট্রাষ্টের অর্থায়নে ৫’শ শীতার্ত অসহায় পরিবারকে এসব কম্বল দেওয়া হয়।

গ্লোবাল রিলিফ ট্রাষ্টের প্রকল্প প্রধান আতিকুর রহমান জানান, ট্রাষ্টের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে সেবামূলক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সুপেয় পানি, খাদ্য সামগ্রী বিতরণ, মসজিদ-মাদরাসা নির্মাণসহ জীবিকা নির্বাহের জন্য ভ্যান রিক্সা দিয়ে অসহায় মানুষদের সহায়তা করছি। আজ ৫০০ জন শীতবস্ত্র কম্বল দেয়া হলো। প্রতিটি কম্বলের মূল্য প্রায় ৩ হাজার পাঁচশত টাকা।

বিতরণ অনুষ্ঠানে জমিরিয়া ইহইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি শরিফুল ইসলামের সভাপতিত্বে গ্লোবাল রিলিফ ট্রাষ্টের প্রকল্প প্রধান আতিকুর রহমান, জিআরটির প্রতিনিধি সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, আবু হাসান দীপু সাঈদ,মুহাম্মদ আফরোজ মিয়া, ফয়সাল উদ্দীন, খয়সর আহম্মেদ আলী ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির পরিচালক মিসবাহুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও আবদ্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরে পৃথক সড়ক দূ-র্ঘটনায় চারজন নি-হত

পীরগঞ্জে বিনামুল্যে সার-বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে নানা এগ্ৰো গ্রুপ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মুল লক্ষ্য —–দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

যে কারণে কম ধরা পড়ছে ইলিশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তাতে ২ ঘন্টার পুলিশের অভিযানে রাস্তা ফাঁকা