Friday , 10 December 2021 | [bangla_date]

বীরগঞ্জের চৌধুরীহাটে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনীয় অফিস উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃচতুর্থ ধাপের ইউপি নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃতাইজুল ইসলামের নির্বাচনীয় অফিস উদ্বোধন শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চৌধুরীহাট বাজারে নির্বাচনীয় অফিস উদ্বোধন শেষে কর্মী সমর্থক নিয়ে একটি মিছিল চৌধুরীহাট বাজার প্রদক্ষিণ করে নির্বাচনীয় অফিসের সামনে পথ সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, ১০নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল গনি, মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আব্দুর সাত্তার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর ইসলাম মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, ১০নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ড যুবলীগের নেতা সুমন শাহ, নৌকা মার্কার প্রার্থী মোঃ তাইজুল ইসলাম নেতা সহ আওয়ামী লীগ দলীয় অন্যান্য নেতৃবৃন্দরা । এসময় বক্তারা বলেন,২৬ শে ডিসেম্বর নৌকা মার্কার মনোনীত প্রার্থী মোঃ তাইজুল ইসলাম নেতাকে বিজয়ী করতে দলীয় সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি বিজয়ের মাসে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ তাইজুল ইসলাম নেতাকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীদের উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা

শালিস করা হলোনা চেয়াম্যানের। রাণীশংকৈলে মারপিটের ঘটনায় বৃদ্ধার মৃত্যু ঃ গ্রেফতার-২

বীরগঞ্জে সমাজসেবা দিবস পালিত

পীরগঞ্জে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

জলিল সভাপতি-আরেফিন সম্পাদক পীরগঞ্জে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা !

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবি দিবস