Tuesday , 21 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৪০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সোমবার গভীর রাতে পৌর শহরের কাজী মার্কেটে তসলিমা হার্ডওয়্যার নামে একটি দোকানে বিদ্যুতের সর্ট সার্কিটের অগ্নিকান্ডে মালামালসহ একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৪০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মৃত মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ রেজাউল করিম সাবুল।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ী যান তিনি। রাত আনুমানিক ২টা নাইট গার্ড ফোনে দোকানে আগুনে লাগার সংবাদ দেয়। সংবাদ পেয়ে ছুটে এসে আশে-পাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ২ািট ইউনিট এসে রাত ৩টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের ভিতরে গোডাইনে রক্ষিত মালামাল সম্পূর্ণ এবং সন্মুখ অংশে শো-রুমের আংশিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪০লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
প্রাথমিক তদন্তে বিদ্যুতের সর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী বলেন, তাৎক্ষনিক ভাবে অগ্নিকান্ডে ৮লক্ষ টাকার ক্ষয়ক্ষতি পরিমান নিরুপন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে .. ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

ফেন্সিডিলের একটি চালানসহ গ্রেফতার-২

হরিপুরে আন্ত:জেলা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

শাড়ি কিনে না দেওয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে প্রাণ গেলো স্বামীর

পঞ্চগড়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

বিধবা নারীর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে এতিমের জমি দখল করে হচ্ছে মেডিকেল কলেজ কাফনের কাপড় পড়ে অনশনের ঘোষণা

ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে সাংসদের গাড়ি খাদে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গণঅধিকার পরিষদের নেতাসহ আহত-১২

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না