Tuesday , 7 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নারী ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি ও খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলার লক্ষে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পল্লীশ্রী,নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি -প্রকল্পের আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড -জার্মানের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে দিনভর নারীদের বালিশ খেলা,কিশোরীদের দৌড় প্রতিযোগিতা,কিশোরীদের ধীরে সাইকেল দৌড়, কিশোরীদের হাঁড়ি ভাঙা খেলা, নারীদের মিউজিক্যাল চেয়ার খেলা,শিশুদের দৌড় খেলা শেষে বিকেলে পল্লীশ্রী প্রোগ্রাম অফিসার শাহীন আকতারের সঞ্চালনায় প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করেন মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ওহেদুরজ্জামান বাদশা। এসময় পল্লীশ্রী এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটার সৈয়দ আলী, মোছা,ফেরদৌসী বেগম, আদর্শ গ্রামের সভাপতি কমলীকা,সিবিও সভা প্রধান মোহাম্মদপুর সভাপতি ও ওয়ার্ড মেম্বার চনচলা কর্মকার, নারী ক্লাব,ঝাঁকুয়াপাড়া,ইয়্যুথ গ্রুপ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সিবিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সাতোর ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন রাজা প্রচারণার শীর্ষে

রাণীশংকৈলে নৈশ্য কোচ ও ট্রাকের সংঘর্ষ

বীরগঞ্জে রাজনৈতিক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দিনাজপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋন সেবা মাস

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীকে তিনটি কলেজ ও দুটি মাদ্রাসার বিদায় সংবর্ধনা

দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রথম পরীক্ষায় অনুপস্থিত ১৮১৮জন

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে  আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরামপুরে কাঙ্খিত বৃষ্টি পেয়ে মাঠে নেমেছে কৃষক

পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমাম গ্রেফতার