Wednesday , 15 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে গ্রামীণ জনযুবদের প্রচারাভিযান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম সহ সামাজিক গণমাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী কবি নজরুল উচ্চ বিদ্যালয় হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর উদ্যোগে ও আরএমআই ও ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন এশিয়ার সহযোগিতায় এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। প্রচারাভিযানে বীরগঞ্জ-কাহারোল জনযুব সভাপ্রধান আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার সারওয়াৎ নাহার আখতারী, সিডিএর গ্রাম সহায়ক আমিনুল ইসলাম, রুবিনা খাতুন, পয়গাম আলী, দীনা মরমু ও বীরগঞ্জ-কাহারোল অফিস সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম। সভায় জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আলোচনা, নেতা ও নেতৃত্ব ক্ষমতায়ন, অধিপরামর্শ কৌশল, যুব অবস্থান পত্র উপস্থাপন নিয়ে আলোচনা শেষে জনযুব সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যামে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন ও আগামী ১বছরের পরিকল্পনা করা হয়। এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলার গ্রামীণ জনযুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কার্ড দেন—হাসনাত আবদুল্লাহ

অবিলম্বে অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে ৩টি সংগঠনের যৌথ উদ্দোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে আটক ৮

বীরগঞ্জে অপ’হরণ মা’মলার আসা’মি জসিম গ্রে’ফ’তার

ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা ক্ষমতায় যেতে চায় তারাই সংখ্যালঘু ——-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পীরগঞ্জে খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৫০

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালনে দিনাজপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়

পঞ্চগড়ে ট্রেনে নাশকতা রোধে কাজ শুরু করেছে আনসার সদস্যরা রেলস্টেশন পরিদর্শন উপ মহাপরিচালক’র

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যাকান্ডে ৪ জনের নামে মামলা, আটক- ৩