Saturday , 11 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাক চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত, চালক আহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ট্রাক চাপায় ২ ভ্যান যাত্রী নিহত ও ভ্যান চালক আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজের নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাটের অদুরে চন্ডিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হন ও অপর যাত্রী উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ির গ্রামের কফিনের ছেলে আব্দুল বাসেদ (৬০)কে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

ভ্যান চালক একই গ্রামের মনির হোসেনের ছেলে আলতাফুর (৩০) আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারী চালিত একটি ভ্যান যাত্রী নিয়ে বীরগঞ্জ শহরে যাচ্ছিল। মহাসড়কে হিমাদ্রী কোল্ড স্টোরেজের নামক স্থানে পৌঁছালে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।দশমাইল হাইওয়ে পুলিশ ষ্টেশনের এসআই সফিউল ইসলাম সংবাদকর্মীদের জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত তার স্বজনরা না আসায় লাশটি ঘটনাস্থলে পুলিশ হেফাজতে আছে। চার্জার ভ্যানটি একেবার দুমড়ে মুচড়ে বিধ্বস্ত হয়েছে, আংশিক ট্রাকের নীচে চাপা পড়ে আছে। তিনি আরো জানান, পিয়াল এন্টারপ্রাইজের মালবাহী ঘাতক ট্রাক (যশোর ট-১১-৫০৩৮)কে আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বোদায় শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রয়াত ড্রাইভারদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

এমবিএসকের উদ্দোগ্যে কৃষি-মৎস্য ও প্রানি সম্পদ খাতের সফল খামারি উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠান

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

​রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস -হুইপ ইকবালুর রহিম এমপি

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা মারা গেছে

নওগাঁয় ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত 

রাইস মিলের বয়লার বিস্ফোরন থেকে রক্ষ পেতে অপারেটর ও ফরম্যানদের দক্ষতা অর্জন করতে হবে

ভুলে গেলে চলবে না নৌকা স্বাধীনতার প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি