Thursday , 23 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে আদর্শ গ্রাম সিবিও নারী ক্লাব বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১নং শিবরামপুর, ৩নং শতগ্রাম, ৪নং পাল্টাপুর, ৭নং মোহাম্মদপুর ও ১১নং মরিচা ইউনিয়নের সিবিও ‘এর ২০ জন নারী নেত্রীদের দল ব্যবস্থাপনা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বীরগঞ্জ উপজলো প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প এর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশায় পল্লীশ্রী প্রোগ্রাম অফিসার মোছা: শাহীন আকতার ও প্রোগ্রাম পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সৈয়দ আলী দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ পরিচলনা করেন। এসময় পল্লীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহীনা আকতার বক্তব্যে বলেন, নারীরা দক্ষতা অর্জন করবেন। সিবিও আদর্শ গ্রাম নারী ক্লাবের দলগুলো প্রশিক্ষণের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মক্ষেত্রে উপযোগী হয়ে উঠবে। দুই দিনব্যাপী বিষয়ক প্রশিক্ষণে বীরগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন আদর্শ গ্রাম, সিবিও এবং নারী ক্লাবের ২০ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারিদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সর্বিক পরিচালনায় ছিলেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহীনা আকতার এবং পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সৈয়দ আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের পাথরঘাটা নদীতে থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

পঞ্চগড়ে ইসলামী সমাজের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা শীতের আগমনীতে লেপ-কাঁথা-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

সুইজারল্যান্ড যাচ্ছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের অপ্রচলিত কৃষি পন্য প্রক্রিয়াজাতকরণ প্রদর্শন মেলা

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে উপকরণ বিতরণ

ঘোড়াঘাটে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮জন গ্রেপ্তার

রাণীশংকৈলে বীর নির্বাসের উদ্বোধন

গম বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ