Tuesday , 7 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে পাক হানাদার দিবস পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সোমবার সকাল সাড়ে ১০ টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ ডিসেম্বর বীরগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে বনাঢ্য শোভাযাত্রা, শহীদ বুধারু স্মৃতিস্তম্ভ ও শহীদ মহসীন আলীর কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে
দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম প্রমূখ।
উল্লেখ্য যে, ৬ ডিসেম্বর ১৯৭১ সালে মুক্তির উল্লাসে মেতেছিল বীরগঞ্জ। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পিছু হটিয়ে বীরগঞ্জকে হানাদার মুক্ত করা হয়েছিল। বাংলাদেশের মানচিত্র লাল-সবুজের পতাকা মুক্ত বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল।
মুক্তিযুদ্ধকালীন ৬ নম্বর সেক্টরের ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অব.) এম মাসুদুর রহমান বীর প্রতীক এবং এফএফ কমান্ডার একেএম মাহবুব উল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে। মুক্তিযুদ্ধে ভাঁতগাও ব্রিজ ও সুজালপুর ইউনিয়নের মদনপুরে সম্মুখযুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি, প্রয়োজন চিকিৎসার খরচ!

কাহারোলে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্দ্যোগে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে ক্যান্সার বিষয়ক সেমিনার

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল

বোচাগঞ্জে একমি গার্মেন্টসের প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন

৭৫রে বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্ঠা করা হয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ঠাকুরগাঁওয়ে জেন্ডার, মানবাধিকার ও সুশাসন বিষয়ক সভা

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ

রাণীশংকৈল পৌর শহরে মশক নিধন ও ডিজিটাল সেন্টার উদ্বোধন

ফুলবাড়ী হাসপাতালে অভিযান দুই দালালকে জরিমানা