Thursday , 9 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বের হয়ে পৌরশহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন বাবুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। এসময় বীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও উপজেলার নিবন্ধিত মহিলা সমিতি সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৩ জয়িতা পৌরসভার সুজালপুর থানাপাড়ার মোছা. হায়াতুন নেছার, পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের রিক্তা বানু ও মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের রাজিয়া আক্তার পান্নাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ঘোষণা করে ক্রেস্ট ও নগদ প্রদান, চিত্র এবং বিভিন্ন নিবন্ধিত মহিলা সমিতি ঋণের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বিএনপি’র বর্ধিত সভা

রাণীশংকৈলে নবাগত শিক্ষা কর্মকর্তার যোগদান

বীরগঞ্জ পাকিস্তান হানাদার মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর মহিলা পরিষদের মানববনন্ধন

বোচাগঞ্জ উপজেলায় ধান ও চাল ক্রয়ের লক্ষমাত্রা অর্জিত

বোচাগঞ্জ উপজেলায় ধান ও চাল ক্রয়ের লক্ষমাত্রা অর্জিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

ঠাকুরগায়ের ভ্যান চালকের মেয়ে কাকলী ফুটবল প্রশিক্ষণে যাচ্ছে পর্তুগাল!

​টিকা না নেওয়াদের মৃত্যুর হার তিন গুণ বেশি

বীরগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে আলোচনা সভা

পঞ্চগড়ে সিপিবির জেলা সম্মেলন আশরাফুল সভাপতি ও আফতাব সাধারণ সম্পাদক