Wednesday , 15 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পৌরশহরের বিজয় চত্বরে মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে মাধ্যমে শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, বীরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায় প্রমূখ।এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কৃষি অফিসার আবুরেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাজিউর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বীরগঞ্জ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্জলনের সময় মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিগন সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়া টিউলিপের ভূ-স্বর্গ হবে -পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম

বিএনপির ৩১ দফা মানুষের মাঝে পৌঁছাতে বোদা পৌরসভায় গণসংযোগ,গণমুখী প্রচারণা ও একদিনে ৯টি উঠান বৈঠক

শারদীয় দুর্গাপূজা বোদা উপজেলায় ৯৩ মন্ডপে দায়িত্ব পালনে ৬১০ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য

দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৫ অক্টোবর/তদন্ত কমিটি গঠন

পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিখোঁজ শিশু জয়ারাণী অর্ধগলিত মৃতদেহ ৪৭দিন পর উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৩৩ বছর পর পুলিশের জমি উদ্ধার করলো ৩৩ নাম্বার ওসি

বোচাগঞ্জ ও কাহারোলে প্রান ব্রি- উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জ বোলদিয়াপাড়া বালু মহালে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে গণস্বাক্ষর

পুনরায় নির্বাচিত সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত