Thursday , 23 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সময় যতই ঘনিয়ে আসে ততই জমে উঠেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের প্রচার। ইতোমধ্যে ৯টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলো পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধরনা দিচ্ছেন। উপজেলায় এ পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তবে দিন যতই ঘনিয়ে আসে ততই পরিবেশ নষ্ট হওয়ার আশষ্কা দেখা দিচ্ছে। নির্বাচন কে সামনে রেখে হোটেল – রেস্তোরাঁগুলোতে বেড়েছে বেচা-কেনা বেড়েছে। ডেকেকারেটর মালিকরাও ব্যস্ত সময় পার করছেন। বেকার যুবকদের কদর বেড়েছে বিভিন্ন কাজে। তাঁর এখন প্রার্থীদের পুরো সময়ের কর্মী হিসেবে কাজ করছেন। সবমিলিয়ে উপজেলার নয়টি ইউনিয়নে এখন ভোট উৎস বিরাজ করছে। উপজেলার যেসব ইউনিয়ন পরিষদের ২৬ ডিসেম্বর ভোট হবে, সেগুলো হলো -শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, মোহাম্মদপুর,সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রচার -প্রচারণা চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মেম্বার প্রার্থীরাও বেশ এগিয়ে রয়েছেন। মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামবে রেখে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য গতকাল বুধবার সন্ধ্যায় নাগরগঞ্জ বাজারে বিশাল নির্বাচনীয় পথসভায় অনুষ্ঠিত হয়েছে। মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ বাজারে একটি চাটালে মরিচা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আকতারুল ইসলাম বাবুল চৌধুরী, মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বুলবুল চৌধুরী, মরিচা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সফিউল আযম, ৬নং আওয়ামী লীগের সভাপতি গৌর চরণ রায়, স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেক্লাবের সহ-সভাপতি মোঃ ছকি উদ্দিন। অন্যদিকে সাতোর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী গৌরাঙ্গ রায় কর্মী-সমর্থক নিয়ে তার ফুটবল প্রতীকের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে বুঝিয়ে দিয়েছে যেন তিনি চেয়ারম্যান প্রার্থীর থেকে কম নয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ অাসলাম এর নিজ উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরন

রাণীশংকৈল পৌর জামাতের ইফতার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে ৭০০ গাছ বিতরণ

বোচাগঞ্জে গরুচোর সন্দেহে ৪জনকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

কনকনে শীতে সর্বত্র বেড়েছে দিনাজপুরে গরম কাপড়ের বেচাকেনা

পীরগঞ্জে বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে তিনটি এপ্রোচ সড়ক সংস্কার