Sunday , 19 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে ৩শত’ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় ৩শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেঁকে বসতে শুরু করেছে শীত, উত্তরাঞ্চলে শুরু হয়েছে শীতের ভরা মৌসুম। পৌষের শুরুর দিকে ক্রমেই কমছে তাপমাত্রা। আর সারাদেশে জেঁকে বসেছে শীত। তাই শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে কালের কণ্ঠ শুভসংঘ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় কালের কণ্ঠ শুভসংঘের বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অসহায় হতদরিদ্র ৩ শত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ১৬ ডিসেম্বর -২০২১ শনিবার দুপুরে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কালের কণ্ঠ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ ড.এ.কে.এম. মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ এর সভাপতি মো.রাসেল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মো.সোহেল আহমেদ,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রিতা সেন,সাধারণ সম্পাদক মো.ফরহাদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন,সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়,প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার সেন, স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক, দশরথ রায় বাবুল,উত্তম শর্ম্মা, আরিফ ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রায়সায়নিক সার বিতরণ

দিনাজপুরে অবসর সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরনে এডিসি শিক্ষা প্রবীনরা সমাজ ও জাতির বাতিঘর

অবাদ সুষ্ট নির্বাচনের দাবীতে রফিকুল’র সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

দিনাজপুরে বিভিন্ন সংগঠনের ইফতার ও দোয়া

নওগাঁও তাঁতিপাড়া হরি মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল 

ফুলবাড়ীতে শ্মশানের সেওড়া গাছে ঝুলন্ত আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

ঘোড়াঘাটে নির্বাচন কেন্দ্রের  খসড়া তালিকা প্রকাশ

ঘোড়াঘাটে নির্বাচন কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা আটকে দিলেন অন্য বিদ্যালয়ের শিক্ষকরা