Thursday , 30 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান যাদুঘরের তত্বাবধানে বীরগঞ্জ উপজেলা চত্বরে “স্মার্টফোনে আসক্তি পড়াশোনার ক্ষতি “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে,গতকাল বুধবার হইতে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, মানব সভ্যতার সাথে বিজ্ঞান ওৎপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, ইন্টারনেট ও স্মার্টফোনের যথাযথ ব্যবহার, অপব্যবহার রোধ এবং শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য শিক্ষক অভিভাবক ও সংশ্লিষ্টদের বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায় এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে ১৪টি স্টল বসানো হয়েছে। আবিস্কার প্রদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী আফজালুল আনামের গণসংযোগ

অনুমোদন পেল প্রথম উড়ুক্কু গাড়ি

পার্বতীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

এক শ্রেণীর মানুষ দূনীতি আর লুটপাটে ব্যস্ত –সাবেক সাংসদ হাফিজউদ্দীন

হাইকোটের নির্দেশে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ

শহরে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচী পালন

রানীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামের্ন্টের উদ্বোধন

পীরগঞ্জ গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পদত্যাগ করল, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে -ঠাকুরগাঁও- ২ আসনে