Monday , 27 December 2021 | [bangla_date]

বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে স্মারকলিপি প্রদান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ এর বিরুদ্ধে স্বেচারিতা সহ নানা অনিয়মের অভিযোগ এনে বীরগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতি বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেন। প্রকৌশলীর অপসারণ দাবি তুলে বীরগঞ্জ ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ। ২৭ ডিসেম্বর সোমবার সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের বরাবরে স্মারক লিপি প্রদান করে বীরগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আব্দুল বাসেদ সাংবাদিকদের বলেন,উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ বীরগঞ্জে যোগদান করার পর থেকেই আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছি। যেমন -কাজ শুরু করতে, অর্থ বরাদ্দ আনতে,বিল প্রদানের ক্ষেত্রে অর্থ নেন। আমরা ঠিকাদারগণ অর্থ দিতে না চাইলে বিভিন্নভাবে হয়রানীমূলক কর্মকাণ্ড করে আসছে। সাইড পরিদর্শন করতে নানান ধরণের টালবাহানা, চলমান কাজ বন্ধ, গুনগত মাল সরবরাহ থাকা সত্বেও তা বাতিল করে হুমকি-ধমকি প্রদর্শন করছেন। তাকে অর্থ প্রদান করা হলে কোন সমস্যা হয় না। বর্তমানে নির্মাণ কাজের দ্রব্যমূল্য উধর্বগতিতে আমরা হতাশায় ভুগছি। এমতাবস্থায় সকল খাতে অর্থ যদি উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ কে দেওয়া হয় তাহলে কিভাবে নির্মাণ কাজ করব। তিনি আরও বলেন,আব্দুল মান্নাফ তিনি নিজেই বিভিন্ন ঠিকাদারের নাম ব্যবহার করে ঠিকাদারি এবং টেন্ডার না করে আরএফকিউ করে কাজ করে আসছে। স্মারক লিপি প্রদান শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে ঠিকানায় সমিতির নেতৃবৃন্দ বলেন অবিলম্বে আব্দুল মান্নাফ এর অপ্রসারণ দাবি করেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যানি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে বোরা ধান ও চাল সংগ্রহ শুরু

নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া (জাকা) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে শুভেচ্ছা

রানির এলিজাবেথের মৃত্যুতে ১০ দিনের অনুষ্ঠান সূচি

কাহারোলে সুবিধাবঞ্চিত মানুষের মাঠে সোশ্যাল এইড এর শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাণীশংকৈলে উপজেলা পরিষদের দায়িত্বে ইউএনও – পৌরসভায় এসিল্যান্ড

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং জাতীর দায়

বোচাগঞ্জে শীতবস্ত্র নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও হুইপ ইকবালুর রহিম প্রদত্ত দিনাজপুরে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে  ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ