Thursday , 23 December 2021 | [bangla_date]

বোচাগঞ্জে কোইকা সিএইচডব্লিউ প্রকল্প সমাপ্ত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। ৩ বছর বিভিন্ন সেবা মুলক কাজ করে আসছিল কোইকা।
গত ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় কোইকা গুড নেইবারস বাংলাদেশ সিএইচডব্লিউ প্রকল্পের আয়োজনে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাইনদ্দিন মইনুলের সভাপতিত্বে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোইকা কান্ট্রি ডিরেক্টর দো ইয়াং আ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মমতাজ বেগম, উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, দিনাজপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ আশুতোষ দেবশর্মা, কোইকা প্রকল্প ব্যবস্থাপক রেমন্ড কুইয়া, নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেয়াজ পারভেজ শাহান, ইশানিয়া ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলু ।
প্রধান অতিথি ডিরেক্টর দো ইয়াং আ বলেন, মা বোনদের স্বাভাবিক প্রসব নিশ্চিত করনে আধুনিক মেডিক্যাল উপকরসহ ২টি ২৪/৭ নিরাপদ প্রসব কেন্দ্র নির্মান করা হয়েছে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের মাধ্যমে। আজ প্রকল্পের সমাপনী দিনে হাসপাল ২টি দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক এর কাছে হস্তান্তর করা হলো। আশা করছি সরকারী বেসরকারী উদ্যোগে এই নিরাপদ প্রসব কেন্দ ২চি কে টিকিয়ে রাখতে হবে। যেন গরীব অসহায় মা বোনেরা উপকৃত হয়-

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধনকালে এমপি গোপাল বিশিষ্টজনদের সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু দেশে একটি সুন্দর উদাহরণ

আটোয়ারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থ বছরের জন্য বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রস্তাবিত বাজেট ঘোষনা

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু

দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠানের উদ্যোগে শিশু-কিশোর নাট্যৎসবে “কালো ছায়া” “দুষ্টু বাঘ” ও “ইভটিজিং” শিশু নাটক মঞ্চস্থ

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার নিজের ভাগ্য নিজেকেই বদলাতে হবে সাবলম্বি হয়ে

দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ জাত-পাতের ভেদাভেদ ভুলে মায়ের স্মরণে এলে সকল পাপ মোচন হয় এবং দুর্গতি নাশ হয়

হরিপুর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

ভোট কেন্দ্রে গেলে লাশ হয়ে ফিরবেন শেষে একথার কোন ভিত্তি নেই ——রাণীশংকৈলে হাফিজউদ্দীন আহম্মেদ এমপি

হরিপুরে বাবাকে মারপিট, ছেলে কারাগারে

হরিপুরে বাবাকে মারপিট, ছেলে কারাগারে