Wednesday , 8 December 2021 | [bangla_date]

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন: ওরিয়েন্টেশন কর্মশালা

ঠাকুরগাঁও: শিশু মৃত্যু ঝুঁকি কমাতে ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইন আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী পালনের লক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো: ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো: আব্দুল মান্নান, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, নির্বাহী সদস্য মো: আব্দুল লফিত, সদস্য বদরুল ইসলাম বিপ্লব, বিধান চন্দ্র দাস, শাহীন ফেরদৌস প্রমুখ।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহম্মেদের স্বাক্ষরিত এক লিখিত কাগজের মাধ্যমে জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে চারদিন ব্যাপী জেলায় মোট ১ হাজার ৩’শ ৮৭টি টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার মোট ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার মোট ১৮৯টি ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাসবয়সী ২৩ হাজার ২৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসবয়সী ১ লাখ ৮৯ হাজার ৪’শ ৭৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
এসব টিকাদান কেন্দ্রে মাঠ পর্যায়ের ৬২৮ জন স্বাস্থ্যকর্মী, ২ হাজার ৭’শ ৭৪ জন স্বেচ্ছাসেবী ও ১০ জন প্রথম সারির সুপারভাইজার কর্মরত থাকবেন। এছাড়াও জেলার প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা এই কাজে সহযোগিতা করবেন। ১১ ডিসেম্বর সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
উল্লেখ্য- আগামী ১১ ডিসেম্বর সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভিটামিন “এ” ক্যাম্পেইন কার্যক্রম চালু থাকবে। ১১ ডিসেম্বর থেকে ৪দিন ব্যাপী এই ক্যাম্পেইনটির কার্যক্রম চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে লাইসেন্সবিহীন বেকারী বন্ধ করণ বিষযক আলোচনা সভা

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ায় জরিমানা!

বোচাগঞ্জে বিট পুলিশের নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ

এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলা এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ

বীরগঞ্জে রাতভর পুলিশি অভিযান,নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার

বীরগঞ্জে রাতভর পুলিশি অভিযান,নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার

পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা নিয়ে আমজাদ হোসেন নির্বাচিত

কাহারোলে সাব-রেজিস্ট্রী অফিসটি জরাজীর্ণ জীবনের ঝুঁকি নিয়ে চলছে সরকারি কার্যক্রম

পার্বতীপুরে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক ১