Saturday , 11 December 2021 | [bangla_date]

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ঠাকুরগাঁও: শিশু মৃত্যু ঝুঁকি কমাতে ঠাকুরগাঁওয়ে চার দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন করা হয়েছে।

১১ ডিসেম্বর শনিবার সকালে শহরের হাজীপাড়ার আমানতুল্লাহ ইসলামী একাডেমিতে পৌরসভার আয়োজনে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন করেন, সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আনঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান উপস্থিত ছিলেন।
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় এবার মোট ১ হাজার ৩’শ ৮৭টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার মোট ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার মোট ১৮৯টি ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাসবয়সী ২৩ হাজার ২৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসবয়সী ১ লাখ ৮৯ হাজার ৪’শ ৭৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী পৌরসভার সাড়ে ৬১ কোটি টাকার বাজেট ঘোষনা

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুরুতর আহতরা হাসপাতালে, পাল্টাপাল্টি মামলা

জমে উঠেছে দিনাজপুরের বিভিন্ন গরুর হাট, ক্রেতারা বলছেন দাম বেশি

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে  পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

সপ্তম দিনাজপুর মাস্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

মহিলা পরিষদের মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন কার্য়নির্বাহী কমিটি ঘোষণা সভাপতি নুরুল, সম্পাদক মামুন

বিরামপুরে আশরাফুলের দোকানে খেতে আসে ঝাঁকে ঝাঁকে কবুতর

এমবিবিএস পরিচয়ে রোগী দেখায় পল্লিচিকিৎসকের জরিমানা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হরিপুর উপজেলা আওয়ামী লীগের র‍্যালী আলোচনা সভা