Tuesday , 28 December 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন ।। জাহিদুর সভাপতি-স্বপন সম্পাদক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের
রাণীশংকৈল উপজেলার বকসা সুন্দরপুর স্কুল মাঠে সোমবার (২৭
ডিসেম্বর) সন্ধায় বিএনপি’র ত্রি-বার্ষিক সন্মেলন অনূষ্ঠিত
হয়। সন্মেলনে নেতা কর্মিদের তোপের মুখে পড়েন জেলা নেতারা।
বাচোর ইউনিয়নে বকসা সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠে সোমবার ইউনিয়ন সন্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন
সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান বক্তা
জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সম্মানিত অতিথি
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এড্যঃ জয়নাল
আবেদিন,উদ্বোধক জেলা সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস ন¤্র
চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,থানা কমিটির সম্পাদক
আতাউর রহমান,সহ-সভাপতি মাহাবুব আলম, যুগ্ন সম্পাদক
ফেরদৌশ আলম মানিক,পৌর সহ-সভাপতি মাহামুদুল নবী
পান্না বিশ্বাস,ইউনিয়ন সভাপতি মানিক, সম্পাদক আল্লামা
আল-ওয়াদুদ বিন নুর, পৌর সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য সম্মেলনে গোপন ব্যলটের মাধ্যমে সভাপতি-সম্পাদক ও
সাংগঠনিক সম্পাদক পদে ভোটাধিকার প্রয়োগ করেন। এসময়
দলীয় নেতা কর্মিদের তোপের মুখে পড়েন জেলা নেতারা। সেখানে
ভোটের ফলাফল প্রকাশ না করে পৌর শহরে এক নেতার ব্যবসায়িক
প্রতিষ্ঠানে এসে ফলাফল ঘোষনা করে সটকে পড়েন। এতে
সভাপতি পদে জাহিদুর রহমান, সম্পাদক পদে সাদেকুল ইসলাম
স্বপন ও সাংগঠনিক সম্পাদক পদে মোকশেদ আলী নির্বাচিত
হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামের্ন্টের উদ্বোধন

রাণীশংকৈলে ৩ দিনব্যাপী মেয়েদের আত্নরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

চিরিরবন্দরে পোস্ট অফিসের বেহাল দশা

বর্তমান সরকারের ডিজিটাল সেবা প্রদান সবার মাঝে পৌছে যাচ্ছে –রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনের শুভক্ষণে হাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

আজ সেই ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি ৬ দফা

যারা এতিমদের পুঁজি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন তারা অবশ্যই পাপী -মনোরঞ্জন শীল গোপাল এমপি