Tuesday , 7 December 2021 | [bangla_date]

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ খোকন নামে এক যুবক মারা গেছেন। সোমবার রাত ৯টায় উপজেলার নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌরশহরের সন্ধারই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নসিমন ও তার ড্রাইভার আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। নিহত যুবকের পক্ষ থেকে কোনো মামলা হলে নসিমন ও তার ড্রাইভারকে আমরা আটক দেখাব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শাড়ি ও লুঙ্গি বিতরণ

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

রুহিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

যে মাঠে খেলা শুরু রাণীশংকৈলের স্বপ্না ও সোহাগীর

ইউএনও’র নির্দেশে জব্দকৃত শালগাছ স’মিলে কর্তন

দিনাজপুরে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রাখার জন্য নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের “অগ্রণী”পুরস্কার প্রদান

পুনরায় নির্বাচিত সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা

সবুজ পাতার ফাঁকে আম্র মুকুলের মৌ মৌ গন্ধে মুখর বীরগঞ্জ

আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত