Saturday , 18 December 2021 | [bangla_date]

রাণীশংকৈলে হলুদ সরিষায় ছেয়ে গেছে মাঠ, বাম্পার ফলনে খুশি চাষি

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

হলুদ গালিচায় প্রকৃতি মেলেছে পাখা
দিগন্তজুড়ে সরিষা ফুলের সমারোহ। দু’চোখ যেদিকে যায় শুধু হলুদ আর হলুদ। আঁকাবাঁকা রাস্তার দু’পাশে প্রকৃতি যেন সেজেছে আপন মহিমায়। এমন নয়নাভিরাম সরিষা ফুলের দৃশ্য, ফুলের গন্ধ, পাখির কিচিরমিচির শব্দ আর মৌমাছির গুঞ্জন মনকে বিমোহিত করে।

প্রকৃতি হলুদের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মাঠে মাঠে। খেতের পর খেত সরিষা আর সরিষা। হলদে সাজের সমাহার ইঙ্গিত করছে বাম্পার ফলনের সম্ভাবনা।

উপজেলার লেহেম্বা বিরাশি রাতোর নন্দুয়ার ভরনিয়া ধর্মগড়ে বিস্তীর্ণ মাঠে এখন সরিষার হলুদ রঙের ফুলের সমারোহ। যেন হলুদ রঙের সুষমা শোভা পাচ্ছে দিকে দিকে। গুনগুন শব্দে মধুলোভী মৌমাছিরা এখন এক ফুল থেকে অন্য ফুলে বসে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে। চলতি রবিশস্য মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সরিষাখেতে রোগবালাই কম হওয়ায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ সুূত্র জানায় চলতি মৌসুমে উপজেলায় ১৬ শত কৃষককে বিনামূল্য সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। এবং নন্দুয়ার ইউনিয়নে এবারই প্রথম একসাথে ৫০ বিঘা জমিতে সরিষার আবাদ করা হয়। সেই সরিষার বীজ বিনামূল্যে কৃষি অফিস থেকে কৃষকদের দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে। মৌমাছির ভনভনানিতে মুখর সরিষার বিস্তৃত মাঠ। ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত হাজারো মৌমাছির দল। এদিকে সরিষার ভালো ফলনে কৃষকদের মুখেও সোনা রাঙা হাসি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, গত বছরের চেয়ে এবার বেশি জমিতে সরিষার চাষ হয়েছে।

গত মৌসুমে সরিষার অর্জিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে। কিন্তু চলতি মৌসুমে উপজেলায় এবার ৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৫ হাজার ১২০ হেক্টর জমিতে। অর্থাৎ চলতি মৌসুমে গত বছরের চেয়ে ১৭০ হেক্টর জমিতে সরিষা বেশি চাষ হয়েছে।

উপজেলার লেহেম্বা গ্রামের সরিষাচাষি আব্দুল মতিন জানান, তিনি এ বছর ৪০ শতাংশ জমিতে সরিষার চাষ করেছেন। গাছ ভালো হওয়ায় ভালো ফলনও আশা করছেন।

একই গ্রামের সরিষাচাষি হাফিজুর রহমান বলেন, গত বছর সরিষার চাষ না করলেও তিনি এ বছর চাষ করেছেন। কারণ, বাজারে ভোজ্য তেলের দাম বেশি। তাই তিনি এবার ৩৩ শতাংশ জমিতে সরিষা চাষ করেছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, সরিষা আবাদ খুব প্রয়োজনীয় একটি ফসল, তাছাড়া সরিষা আবাদের পরই কৃষকরা দুটি ধানের আবাদ করতে পারছে । যা থেকে তারা বেশি আয় করা সম্ভব । গত বছরের চেয়ে এবার বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। এর প্রধান কারণের মধ্যে আছে, বাজারে সরিষা এবং ভোজ্য তেলের দাম বেশি।

এই কর্মকর্তা আরও বলেন, গত মৌসুমে আলু চাষ করে অনেকের লোকসান হয়েছে। এবার তাঁরা আলুর আবাদ কমিয়ে দিয়ে জমিতে সরিষার চাষ করছেন। তবে আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলন হবে বলেও তিনি আশাবাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় ষষ্ঠ কাব ক্যাম্পুরীর উদ্বোধন

খানসামা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি-তাজ চৌধুরী, সম্পাদক-নুরনবী

বোচাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ সেমিনার

অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে  আলু বোঝাই ভটভটি

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আলু বোঝাই ভটভটি

কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মোকসেদ মিয়া’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক জীবন মনোন্নয়নের লক্ষে বিরলে ২৩৭ টি পরিবারকে ভেড়া বিতরণ

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্য কথার আয়োজনে এপার বাংলা-ওপার বাংলার কবি সাহিত্যিকদের সাহিত্য সম্মেলন ও মিলন মেলা

পীরগঞ্জে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৭৯৫ জন কৃষক

মুক্তিযোদ্ধার তালিকায় পিতার নাম অর্ন্তভুক্ত, ন্যায্য অধিকার ও মর্যাাদার দাবিতে দিনাজপুরে অসহায় কন্যার সংবাদ সম্মেলন