Thursday , 23 December 2021 | [bangla_date]

রাণীশংকৈল ও হরিপুরের নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যান শপথ নিলেন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান নবনির্বাচিত ১১জন চেয়ারম্যানকে এই শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন ও ১১ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও চেয়ারম্যানদের করনীয় বিভিন্ন কাজ সম্পর্কে তাদের অবগত করেন জেলা প্রশাসক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আন্তর্জাতি বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে হ্যান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ লাখ ১৬ হাজার শিক্ষার্থী অটোপাস পেলেন

বোচাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

কৃষি কর্মকর্তাদের আবহাওয়া বিষয়ক প্রশিক্ষণ

ঢাকায় মহাসমাবেশের সমর্থনে দিনাজপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেটে– ডিসির কাছে অভিযোগ