Friday , 24 December 2021 | [bangla_date]

লঞ্চে আগুন: যেভাবে স্ত্রীসহ প্রা‌ণে বাঁচ‌লেন ইউএনও

বগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। তিনি ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে যাত্রী ছিলেন। তিনি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তিনি লঞ্চের ভিআইপি কেবিনের নীলগিরির যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চ থেকে লাফিয়ে বাঁচার সময় তার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে গেছে। বর্তমানে তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ইউএনও মোহাম্মদ আল মুজাহিদ সাংবাদিকদের জানান, ঢাকা থেকে অফিসের কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লঞ্চে বরগুনার উদ্দেশে যাত্রা করি। রাত ৩টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে আমার ঘুম ভাঙে। তখন লঞ্চ ধোঁয়ায় আচ্ছন্ন। এরপর তড়িঘড়ি করে বের হয়ে লঞ্চের সামনে থেকে চলে যাই।

তিনি জানান, লঞ্চে থাকা বৃদ্ধ এবং শিশুরাই বেশি হতাহত হয়েছেন। এছাড়া লঞ্চে অনেক নারী ছিলেন যারা নদীতে লাফিয়ে পড়েছেন, কিন্তু তীরে উঠতে পেরেছেন কি না এ নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, লঞ্চটি এ সময় সুগন্ধা নদীর মাঝখানে অবস্থান করছিল। অনেককেই নদীতে লাফিয়ে বাঁচতে চেষ্টা করতে দেখা গেছে।

ধোঁয়ায় আচ্ছন্ন লঞ্চ থেকে আমরা লাফ দিলে তৃতীয় তলা থেকে দোতলায় পড়ে যাই। তখন আমার স্ত্রী উম্মুল ওয়ারার ডান পা ভেঙে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও ইউনিটের পরিচিতি সভা

বীরগঞ্জে ৭ দফা দাবিতে জাতীয় হিন্দু মহাজোটে মানববন্ধন কর্মসূচি

রাণীশংকৈলে বালু মহাল না থাকায় বিপাকে ভাটা মালিক ও ঠিাকাদার- আইনভঙ্গ করলেই জেল জরিমানা

ঠাকুরগাঁও’য়ের ঢোলারহাট ইউনিয়নে পাকা রাস্তার কাজে ব্যাপক অনিয়ম।

রাণীশংকৈলের প্রকৌশলী হাবীবের পাশে গুণীজনেরা, চিকিৎসায় ৭ লাখ টাকা সহায়তা!

কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বসালো দিনাজপুর সরকারি কলেজ শুভসংঘ

ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান

বাবুল সভাপতি রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে সুইচগেট ইয়াং স্টার এর উদ্যোগে খাদ্য দ্রব্য বিতরণ

রাণীশংকৈল,পীরগঞ্জের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সহ উপবৃত্তি বিতরণ