Thursday , 23 December 2021 | [bangla_date]

শপথ নিলেন হরিপুরের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান নবনির্বাচিত ৬জন চেয়ারম্যানকে এই শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মোঃ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন ও ৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও চেয়ারম্যানদের করনীয় বিভিন্ন কাজ সম্পর্কে তাদের অবগত করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে  দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

হরিপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান—মুকুল

ঠাকুরগাঁওয়ের শেখ রাসেল চত্বরের নির্মাণ কাজের উদ্বোধন

বীরগঞ্জে অ’গ্নিকা’ন্ডে ক্ষ’তিগ্র’স্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

পীরগঞ্জে ট্রাক-পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষ নিহত-১

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার উপহার

বঙ্গবন্ধু মেধা অন্বেষণ -২০২৪ “ভাষা ও সাহিত্য” বিষয়ে দেশসেরা আতিফা রহমানকে সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁও-৩ আসনে ৫ম বারের মতো নির্বাচিত হলেন জাতীয় পার্টির হাফিজউদ্দীন আহম্মেদ