Tuesday , 14 December 2021 | [bangla_date]

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর (প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।ইউএনও মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ নাথ বমর্ন, ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীর মুক্তিযোদ্ধা এস.এম.খালেক, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম ও অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সন্ধ্যায় পৌরশহরে বিজয় চত্বরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে যুব ফোরামের কমিটি গঠন ও আলোচলা সভা

ঠাকুরগাঁওয়ে গরীব অসহায় শিশুদের চিকিৎসক শাহজাহান নেওয়াজ যার স্পর্শে সুস্থ হচ্ছে হাজারো গরীব শিশু

বীরগঞ্জে স্কুল- কলেজে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার

ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষকে সজাগ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

শিক্ষার্থীদের রং তুলির আচরে ফুটে উঠেছে গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র

বাংলাবান্ধা স্থলবন্দর নেপালি রাষ্ট্রদূতের পরিদর্শন

আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে —ডিসি মাহবুবুর রহমান

ঠাকুরগাঁওয়ে মথরাপুর পাবলিক হাই স্কুলেই ২০ জন যমজ ভাইবোন লেখাপড়া করেন।

উর্বশী গানের সিঁড়ি’র দ্বিতীয় আসরেও জমিয়ে গাইলেন খ্যাতনামা সংগীতশিল্পীরা