Monday , 20 December 2021 | [bangla_date]

সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে পল্লী চিকিৎসক মামুনুর রশিদকে অর্থদন্ড

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: খোলা মার্কেটে ওষুধের দোকানে মিলেছে সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ করা ওষুধ। হাসপাতালের একশ্রেণির চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এসব ওষুধ বাইরে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে। আজ ২০ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার শেষ প্রান্ত বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়ক সংলগ্ন ঈদগাঁহ চন্দনচহট নামক মার্কেটের পল্লী চিকিৎসক মামুনুর রশিদের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি ওষুধ, অ্যান্টিবায়োটিক ইনজেকশন জব্দ করেন প্রশাসনের লোক।
ঠাকুরগাঁও ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক শেখ সাদী ও বালিয়াডাঙ্গী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন থানা পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালায়। এসময় পল্লী চিকিৎসক মামুনুর রশিদের ওষুধের দোকানকে বিপুল পরিমান এক্সিফিন-১ গ্রাম, সেফট্রোন ১ গ্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন জব্দ করেন। পরে দোষি ব্যক্তি পল্লী চিকিৎসক মামুনুর রশিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যপারে ঈদগাঁহ চন্দনচহট ধকরাপট্টি গ্রামের মৃত হাসমত আলীর ছেলে পল্লী চিকিৎসক মামুনুর রশিদ সরকারি হাসপাতালের ওষুধ, ইনজেকশন দোকানে রেখে রোগীদের নিকট বিক্রির সত্যতা স্বীকার করে জানান, জব্দকৃত সরকারি এ ওষুধ, ইনজেকশনগুলি হরিপুর উপজেলার ভুরুনিয়া ও পশ্চিম বনগাঁও এলাকার জনৈক সহিদুল ইমলামের নিকট থেকে গ্রহণ করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বালুবাহী নছিমনের চাপায় এক শিশুর মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন

বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৫ মন্দিরে প্রতিমা ভাঙচুর

দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা

দিনাজপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পার্টনার প্রকল্পের কৃষক-কৃষাণীদের নিয়ে মতবিনিময়

হরিপুরে কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন

হরিপুরে কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে গাইনী চিকিৎসকের পরামর্শে পরিক্ষা না করায় রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ, সাংবাদিকের ক্যামরা ছিনতাই !