Thursday , 9 December 2021 | [bangla_date]

হরিপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা রাজ্জাক আটক

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক কে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা চৌরঙ্গী বাজারে ইসলামিক ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে তাকে আটক করে হরিপুর থানা পুলিশের এসআই আবু ঈশা ও এস আই রাকিবুল ইসলাম রাকিব ও সঙ্গীয় ফোর্স।
আটক আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক(৩৮) রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
এজাহার সুত্রে জানা যায় বুধবার বিকেলে রাজ্জাকসহ ৪/৫ জন চোর মটরসাইকেল চুরি করে পালানোর সময় স্হানীয় লোকজন দেখে তাকে আটক করলে বাকিরা পালিয়ে যায়।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাককে আটক করে।
আব্দুল আউয়াল নামে একজন বাদী হয়ে হরিপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রাজ্জাককে ঠাকুরগাঁও কোর্টে সোর্পদ করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান রাজ্জাকের নামে হরিপুর থানাসহ বিভিন্ন থানায় ৩৫ টির বেশি মামলা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কিংবদন্তীতুল্য মহাকাব্যকার বিশিষ্ট শিশু নাট্যকার দ্বীজেন্দ্র নাথ ব্যানার্জী অবিলম্বে হারিয়ে যাওয়া দিনাজপুরের মেয়েলী গীত নিয়ে গীতি নাট্য মঞ্চায়ন করা হবে

দিনাজপুরসহ চার জেলার রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমুলক সভায় কোনো চাপ নেই,সংবিধান সমুন্নত রেখে নির্বাচন হবে —নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

আমি নিজের প্রতি সবসময় একটু স্বার্থপর ——–রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান

মেরিন একাডেমিতে ভর্তির আবেদনের  শেষ সময় ৩১ জুলাই

মেরিন একাডেমিতে ভর্তির আবেদনের শেষ সময় ৩১ জুলাই

খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে রনজিত-পানু পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচিত

দেশ ও জনগণকে ভালবাসতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে নির্বাচনকালিন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

ঠাকুরগাঁও হাসপাতালের ছাদে ঔষধি বাগান

পার্বতীপুরে বড় বাড়ীর দূর্গাপূজাঁয় থাকছে পৌরাণিক নানা কাহিনি

তেঁতুলিয়ায় প্রথম ভিনদেশী টিউলিপ ফুল চাষ, পর্যটকদের ভীড়