Sunday , 5 December 2021 | [bangla_date]

হরিপুরে পানিতে ডুবে যাওয়া শিশুটির মৃত দেহ উদ্ধার

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নোনা নদীতে (যাদুরাণী বড় ব্রিজ) এ দুইজন শিশু পানিতে ডুবে যাওয়া এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও এক জনের মৃত দেহ উদ্ধার করেছে রংপুরের বিশেষ ডুবুরি দল ও হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা৷

শনিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার সময় নোনা নদী (যাদুরাণী বড় ব্রিজ) এর পশ্চিম পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে সাব্বির হোসেন (৭) ও মোস্তাফিজুর রহমান (৪) নামে দুই শিশু৷ ব্রিজে কাজে থাকা একজন শ্রমিক শিশু মোস্তাফিজুর রহমান কে দেখতে পায়৷ এবং পানিতে থেকে তাকে জীবিত উদ্ধার করে৷ পরে শিশুটি জিজ্ঞাসা করা হলে সে বলে আমার সাথে সাব্বির নামে আরো একজন ছেলে ছিল৷ সে আগে পানিতে পড়ে ডুবে যায়৷ পরে হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের অনেক চেষ্টা করে ব্যর্থ হয়৷
রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টার সময় ডুবুরীর একটি টিম পানিতে নেমে ২০ মিনিটে মধ্যে পানি থেকে সাব্বির হোসেন (৭) এর মৃত দেহ উদ্ধার করে৷
জানাযায়,জীবিত মোস্তাফিজুর রহমান নন্দগাঁও (ধানহাটী) গ্রামের আব্দুল মতিনের ছেলে ও মৃত সাব্বির হোসেন নন্দগাঁও(গণাগাছি) গ্রামের আনোয়ারের ছেলে৷
এ ব্যাপারে হরিপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,গতকাল বিকাল ৫:৪৫ মিনিটে বাচ্চা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমাদের সাধ্যমতো কয়েক ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হলে আমরা রংপুর নিয়ন্ত্রণ অফিসে ডুবুরী টিম চাইলে আজ সকালে ডুবুরী টিম একজনের লাশ উদ্ধার করে।
হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন,আমার বিষয়টি অবগত আছি৷
নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সিপিবি ‘র শোকসভা

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’

পীরগঞ্জে আওয়ামীলীগ নেতা ডা. মুনিরের শোকসভা

বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এবার সাবেক চেয়ারম্যানের বাড়িতে চুরি

খানসামায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

দরপত্র খোলা হলো ৩০ মার্চ এখনো দেওয়া হয়নি ইজারা

দরপত্র খোলা হলো ৩০ মার্চ এখনো দেওয়া হয়নি ইজারা

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার সার্বিক উন্নয়নে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবরূপীর শাস্ত্রীয় সংগীতে মাসিক ¯্রােতার আসরে অনুরাধা শর্মার শাস্ত্রীয় সংগীত পরিবেশনে উপস্থিত ¯্রােতার মুগ্ধ হয়েছে

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত