Tuesday , 21 December 2021 | [bangla_date]

হরিপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া আর্দশ জি সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলাল সরকারি রাস্তার গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন আমার জমির উপরে মেহেগুনি গাছটি ছিল তাই গাছটি কর্তন করা হয়েছে৷ গাছটি ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে ৷ গাছ কাটার বিষয়টা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকারকে জানানো হয়েছে।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজান সরকার বলেন, গাছ কাটার বিষয়টি আমাকে কিছুক্ষণ আগে ফোনে জানান, গাছটি নাকি তাদের রোপন করা তাই তারা গাছটি কর্তন করেছে এবং গাছ বিক্রির টাকাটা মসজিদে দিয়ে দেওয়ার কথা বলেছে ৷

হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান বলেন গাছ কাটার বিষয়টি আমার জানা নেই।

হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুজ্জামান বলেন, আমি তহসিলদারকে বলেছি কাটা গাছটি জব্দ করার জন্য ৷
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, গাছ কাটার বিষয়টি আমি জানতাম না ৷ কিছুক্ষণ আগে মোবাইল ফোনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছে গাছটি নাকি বিদ্যালয়ের বিদ্যুতের তারের সাথে গাছটি সংযোগ হয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই গাছটি কাটা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় প্রাইভেট মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বীরগঞ্জে ইউনিয়ন কতৃক (বিএনপি) ইউনিয়ন কতৃক কর্মী সভা অনুষ্ঠিত

২৭কেজি গাঁজাসহ মাদককারবারিকে আটক

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

মহিলা পরিষদের মতবিনিময় সভা

বিয়ে আনতে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

জরাজীর্ণ ডাকঘরে চলে কাযর্ক্রম খুরশিদ আলম শাওন রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

টিউলিপ স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গাইডেন্স স্পিকার্স প্লাটফর্ম’র ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ভোকাবুলারি কনটেস্ট

পীরগঞ্জে কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ