Wednesday , 22 December 2021 | [bangla_date]

হরিপুরে বিনামূল্যে ভূট্টার বীজ বিতরণ

হরিপুর সংবাদদাতা: হরিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং বায়ার ফর বাংলাদেশ এর সৌজন্যে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ৯১৬৫ জাতের ভূট্টার বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের ১ হাজার ২৫০ জন প্রান্তিক কৃষককের মাঝে ২কেজি করে বিনামূল্যে ভূট্টার বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা , বায়ার ক্রপ সায়েন্স লিঃ এর সিনিয়র টেরিটর অফিসার গোলাম মোস্তফা (পীরগঞ্জ-ঠাকুরগাঁও) ও বায়ার ক্রপ সায়েন্স লিঃ এর এফ.ডি.ও.সীড জামাল উদ্দীনসহ উপজেলার ৬টি ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ।
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর রানীশংকৈল উপজেলার ৮টি ইউনিয়নে বায়ার ফর বাংলাদেশ এর সৌজন্যে ২ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষককের মাঝে উচ্চ ফলনশীল ৯১৬৫ জাতের ভূট্টার বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অবশেষে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন প্রশাসনের নিয়ন্ত্রনে

বিরলে বিষধর রাসেল ভাইপার উদ্ধার

বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের বার্ষিক ফলাফল উৎসব অনুষ্ঠিত

হরিপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জে ভোটের ফলাফলকে কেন্দ্র করে হামলা ৩টি সরকারি গাড়ি ভাঙচুর, উপ সচিবসহ আহত-৬

পঞ্চগড়ে দেড় লক্ষাধিক শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ হবে অস¤প্রদায়িক ও গণতন্ত্রের দেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বীরগঞ্জে (ভিএসডিএ) এর টিউবওয়েল প্রদান

ঠাকুরগাঁওয়ে “আত্মকথন” শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধনী !