Wednesday , 15 December 2021 | [bangla_date]

হরিপুরে বীর মুক্তিযোদ্ধার ঘরের ভিত্তিপ্রন্তর উদ্বোধন

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ভিটেয় তার জন্য গৃহ নির্মান কাজের সূচনার মাধ্যমে মহতি এ কাজের সূচনা করা হয়। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
ঘর উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন। আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে এবং সরকার ও প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সব সময় পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে।
প্রতিটি ঘরের বরাদ্দ তের লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত আঠারো টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে —-বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

ঠাকুরগাঁওয়ে গঙ্গা দেবীর মন্দিরের চড়ক পূজা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের নিয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিদর্শন

অনায়াসেই শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে… মতিউর রহমান

করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে শাক-সবজি চাষ

বীরগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা —-হুইপ ইকবালুর রহিম