Thursday , 16 December 2021 | [bangla_date]

হরিপুর উপজেলা আওয়ামী লীগের বিজয় দিবস পালন

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালিত হয়েছে।

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

এই দিসবটি উপলক্ষে হরিপুর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজনের মধ্যে দিয়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বীরগঞ্জে রাতের আঁধারে ৩হাজার সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বালিয়াডাঙ্গীতে আবাও চুরি সংঘটিত- সাধারণ মানুষ আতঙ্কিত

রাণীশংকৈলে নবধারা বিদ্যা নিকেতনে পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকন্যা হত্যা

খানসামার এক বিদ্যালয়ে এসএসসিতে পাশ করেনি কেউ

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উঞ্চ ভালোবাসা

বোচাগঞ্জে সুধি সমাবেশে নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতি দরিদ্র পরিবারের বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ২০ কোটি টাকা ব্যয়ে ৮টি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন