Monday , 20 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে মোটর সাইকেল চোর এক দিনের রিমান্ডে
লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সজীব হোসেন সোহাগ নামে এক মোটর সাইকেল চোরকে এক দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার বিকালে জেলা কারাগার থেকে তাকে পীরগঞ্জ থানা হাজতে এনে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মোটর সাইকেল চুরি সংক্রান্ত নানা তথ্য পাওয়া গেছে বলে পুলিশের একটি নির্ভর যোগ্য সুত্র জানিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সজীব হোসেন সোহাগকে গত ২৬ নভেম্বর মিলন বাজার এলাকা থেকে একটি টিভিএস এ্যাপাচি চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার করে মামলা করা হয়। মোটর সাইকেল চুরি সংক্রান্ত তথ্য জানতে সে মামলায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তার একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মোটর সাইকেল চুরি সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিনে পীরগঞ্জে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত একটি মোটর সাইকেলও উদ্ধার হয়নি। তবে যে মোটর সাইকেল সহ সোহাগকে গ্রেফতার করা হয় তার মালিকের সন্ধান পাওয়া যায়নি। এটি অন্য এলাকার মোটর সাইকেল বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

রাণীশংকৈলে জামাইকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী সেই শ্বাশুড়ি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ‘দুদক’ এর সাথে ‘দুপ্রক’ এর মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ নিয়ে এসপির সংবাদ সম্মেলন !

পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ

সীমান্তের কবুতর ঘিরে রহস্য, মামলা দিয়ে জেলে পাঠাল ভারত

রাণীশংকৈল পৌরসভা সড়কের ভিত্তি প্রস্থর উদ্বোধন

পীরগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হলো লিমা, খুশি বাবা-মা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম