Thursday , 20 January 2022 | [bangla_date]

কেক কেটে ভোরের দর্পন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়া উপজেলায় কেকে কেটে দৈনিক ভোরের দর্পন পত্রিকার ২২তম বর্ষপূতি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবে সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব, আবু তাহের আনসারী, খাদেমুল ইসলাম, এস কে দোয়েল, আমিরুল ইসলাম, জুলহাস উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, দৈনিক করতোয়ার পর দৈনিক ভোরের দর্পন দেশের অন্যতম প্রধান দৈনিক হিসেবে পরিচিতি পেয়েছে। দেশে নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে সচেতন মহলের কাছে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মহামারী করোনাকালেও দেশ ও জাতির মধ্যে সাহসী ভূমিকা পালনে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। তিনি আরও বলেন, আমরা একটি মডেল উপজেলা গড়তে কাজ করছি, তাই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং উন্নয়নমূলক সংবাদ প্রকাশে স্থানীয় সাংবাদিকদের আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম বলেন, দৈনিক ভোরের দর্পন ২৩ বছরের পদার্পনে সর্বাধিক পাঠক নন্দিত হয়ে উঠেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে দৈনিক করতোয়ার মালিকের আরেকটি দৈনিক ভোরের দর্পন নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় মলম পার্টির খপ্পরে বাস যাত্রী, ব্যাগ থেকে টাকা চুরি

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুদক

প্রথমবারের মত দিনাজপুরে শুরু হচ্ছে শিশু-কিশোর নাট্যৎসব

হরিপুরে শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা

অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মান সম্মত বীজ মূল ভুমিকা রাখে -পরিচালক বীজ প্রত্যয়ন অধিদপ্তর

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে ছেলের নির্যাতনে হাসপাতালে কাতরাছেন মা, নির্যাতন ভয়ে বাড়ী ছাড়া বাবা !

মানুষের মৌলিক চাহিদা নিবারণের পাশাপাশি মানুষের মর্যাদা রক্ষায় শেখ হাসিনা বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুর উপজেলা প্রেস ক্লাবের ১ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত