Wednesday , 26 January 2022 | [bangla_date]

জেলগেটে শপথ নিলেন পীরগঞ্জের ইউপি সদস্য শাহজাহান আলী

পীরগঞ্জ প্রতিনিধি ঃ অবশেষে জেল গেটে শপথ নিলেন ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বুধবার বিকালে ঠাকুরগাও জেলগেটে তাকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। এ সময় জেল সুপার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডাঃ জান্নাতুন ফেরদৌস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন তিনি। এরপর শপথ নেওয়ার আগেই গত ২৮ ডিসেম্বর ৬২২ পিস ইয়াবা সহ তিনি এবং তার এক সহযোগী র‌্যাব-১৩ এর হাতে আটক হন। তখন থেকে ঠাকুরগাও জেল হাজতে আছেন তিনি। গত ১৬জানুয়ারী উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত সদস্যরা শপথ নিলেও কারাগারে থাকায় শপথ নিতে পারেনি শাহজাহান।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় শাহজাহান জেল গেটে শপথ নিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শাগুনী শাল বনে অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফার লিফলেট বিতরণ

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষায় নারী পরীক্ষার্থীর সংখ্যা বেশী/১ম দিন অনুপস্থিত ৬

ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন

দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি

পীরগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কালমেঘে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বীরগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান