Saturday , 22 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাস্তুহারালীগের কেন্দ্রীয় নেত্রী ডেনিস ইসলামের সহায়তায় ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বাস্তুহারালীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের পুত্রবধূ ডেনিস ইসলামের সহায়তায় ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী বাস্তুহারালীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে শনিবার(২২ জানুয়ারী) বিকাল ৩ টায় বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে বালিয়াডাঙ্গী উপজেলার ৩ শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক নারী-পুরুষের হাতে একটি করে কম্বল তুলে দেন বালিয়াডাঙ্গী উপজেলার মাটি ও মানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঠাকুরগাঁও-২ আসনের ভবিষ্যত কান্ডারী ও বাংলাদেশ আ’লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভানোর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন সিদ্দিকী, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ট মোহন রায়, জাতীয় হিন্দু মহাজোট বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুজন ঘোষ, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম মামুন প্রমুখ। উত্তরবঙ্গের চলমান এই হাড় কাপানো শীতে শীত নিবারণের জন্য কম্বল পেয়ে কেন্দ্রীয় বাস্তুহারালীগের সাংগঠনিক সম্পাদক ডেনিস ইসলাম ও এমপি দবিরুল ইসলামের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কম্বল পাওয়া এসব অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মৎস্য সপ্তাহ উদযাপনে তেঁতুলিয়ায় মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে ৩টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় করিমা ফাউন্ডেশনের শিতবস্ত্র বিতরন

পীরগঞ্জে সাংবাদিকের উপর অতর্কিত হামলা, গাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা ও পৌর শাখার জাতীয় শ্রমিক লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার সহ ৬ জন গ্রেপ্তার

দিনাজপুরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর উদ্যোগে ২০তম বার্ষিক সাধারণ সভা

ঠাকুরগাঁওয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন

রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

বালিয়াডাঙ্গী’র ৮টি ইউপি’তে নির্বাচন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ৪০১ প্রার্থীর মনোনয়নপত্র জমা পরেছে-