Friday , 14 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের মহারাজা গ্রামের কাদিরহাট থেকে বলঞ্চা যাওয়ার পথে ১২’শত মিটার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তাটিতে নিম্ন মানের ইট ও বালু ব্যবহার করে নিজের ইচ্ছামত কাজ করে যাচ্ছে হুমায়ুন নামের ঠাকুরগাঁও জেলার এক প্রভাবশালী ঠিকাদার।
চন্দনচহট গ্রামের সইদুল ও একই গ্রামের আনোয়ার অভিযোগ করে বলেন, রাস্তায় ব্যবহৃত ইট এবং বালু নিম্ন মানের দেওয়া হচ্ছে। বারবার বলার পরেও নিজ ইচ্ছামত কাজ করে যাচ্ছে ঠিকাদার। এভাবে কাজ চললে রাস্তা নির্মাণের কিছু দিন পরেই রাস্তাটি নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে কর্মরত সাদ্দাম বলেন, এ যাবৎ অনেক জায়গায় কাজ করেছি। এতো বড় বড় খোয়া এবং এই রকম নিম্ন মানের ইট ও বালু দিয়ে রাস্তার কাজ কোথাও দেখিনি। রাস্তা পরিদর্শনে আসা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি কাছে জানতে চাইলে তিনি বলেন, ইট ঠিক আছে রুলার করলে সব সমান হয়ে যাবে। এ ব্যাপারে তার কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে স্থান ত্যাগ করেন। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের কাছে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ঠিক আছে বিষয়টি আমি দেখবো’।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা আইনজীবি সমিতির নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁওয়ের এডভোকেট ফয়সাল

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর মৃত্যু

দিনাজপুর ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত

দিনাজপুরে নারী চিকিৎসকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

রাণীশংকৈলে ৫৪মন্ডপে রং-তুলির অপেক্ষায় প্রতিমূর্তি

চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল বীরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে জমি নিয়ে মারামারি আহত ৬ গ্রেফতার ৩

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় পৌরসভা প্রথম

পঞ্চগড়ে মঞ্চায়িত শিল্পকলা একাডেমির নাটক‘কেষ্টর তীর্থ যাত্রা’