Saturday , 15 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৫ দিন ব্যাপী ‘সহরাই উৎসব

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ৫ দিন ব্যাপী ঐতিহাসিক সহরাই উৎসব শুরু হয়েছে। এ উৎসবকে ঘিরে নানা কর্মসূচি পালন করছেন মোলানী পাড়ার মানুষেরা। আনন্দ উল্লাসের মধ্য তারা তাদের সবচেয়ে বড় উৎসবটিতে মেতে উঠেছেন। ঐতিহাসিক এই উৎসবে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বড়বালিয়া মোলানী পাড়ার নারী পুরুষেরা সহরাই নাচে ও গানে মেতে উঠছেন। মনোমুগ্ধকর পরিবেশে তাদের নৃত্য উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে। বাদ্যের তালে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার তাদের নৃত্য পরিবেশন উপভোগ করতে আশপাশের মানুষ ছুটে আসেন এই উঠোনে। উৎসব উপলক্ষে প্রতিটি গ্রামের আদিবাসী নারীরা একত্রিত হয়ে নাচে গানে মিলিত হন। উৎসবকে ঘিরে বড়বালিয়ার মুজামুনি, খলিশাকুড়ি, জালপাইতলা সহ পাঁচটি গ্রামের তিন শতাধিক পরিবারের নিজস্ব ঐতিহ্যের নানা কর্মসূচিতেও অংশ নেন। বাড়িতে বাড়িতে হরেক রকম শীতকালীন পিঠা পুলি বানিয়ে আত্মীয় স্বজনদের মাঝে পরিবেশন করেন।
আদিবাসীরা জানান, নিজেদের ঐতিহ্য ধরে রাখতেই সহরাই উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আর্থিক সংকটে জাকজমকভাবে তা করা সম্ভব হয় না। নিজের মধ্য থেকে চাঁদা সংগ্রহে আনন্দ ভাগাভাগি করতেই সর্বোচ্চ চেষ্টা থাকে সবার।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বড়বালিয়া আদিবাসী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক অমল টুডু জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যকে আরও জাঁকজমকভাবে তুলে ধরা সম্ভব। তাহলেই নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টিকালচার তুলে ধরা যাবে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া সহরাই উৎসব আগামী সোমবার (১৭ জানুয়ারি) বন্যপ্রাণী শিকারের মধ্য দিয়ে তাদের এ উৎসব শেষ হবে বলে জানান, ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বেসিক কোর্স’র ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে খরায় ঝরে পড়ছে লিচুর গুটি, ফলনে বিপর্যয়ের শঙ্কা

১১ বছর পর পুনরায় চালু হচ্ছে  রামসাগর এক্সপ্রেস ট্রেন

১১ বছর পর পুনরায় চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করলেন পীরগঞ্জের এসিল্যান্ড

রাণীশংকৈলে বিশ্ব নদী দিবস পালিত

বিরামপুরে ১২ মামলার আসামি কামাল গ্রেপ্তার

বিরামপুরে ১২ মামলার আসামি কামাল গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে করোনায় নারীর মৃত্যু, মোট-মৃত্যু-৩২জন

নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

পঞ্চগড়ে ডিম নিয়ে নৈরাজ্য কাটছে না রাস্তার ব্যবধান বাড়লেই বাড়ে দামের ব্যবধান