Friday , 28 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে দুর্ধর্ষ চুরি

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় মুদি দোকানে দূঃসাহসিক চুরির ঘটনা ঘটে । শুক্রবার (২৮ জানুয়ারি) ১ নং– রুহিয়া ইউনিয়নের রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে উক্ত চুরির ঘটনা ঘটে। সরজমিনে ,দোকানের সিসি টিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬ টা ৩০ মিনিটে দুজন চোর দোকানের সাটারের তালা ভেঙ্গে ভাই ভাই স্টোরের চুরি করে। ভাই ভাই স্টোরের সত্ত্বাধিকারী সাদেকুল ইসলাম জানান, দুইজন চোর ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে নগদ ৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং সকল কোম্পানির সিগারেট যার আনুমানিক মূল্য ৩/৪ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা মূল্য মানের মোবাইল রিচার্জ কার্ডসহ সর্বসাকুল্যে ১০/১১ লক্ষাধিক টাকা সহ মালামাল নিয়ে যায়।
রুহিয়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক দুলাল রব্বানি জানান, সকালে জনসম্মুখে চুরির ঘটনাটি আমাকে অবাক করেছে। আইন শৃংখলা বাহিনির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিৎ। রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনিরুল হক বাবু বলেন, আমি সিসি টিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা করছি। পাশাপাশি রুহিয়া থানা পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখার জন্য আহবান জানিয়েছি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, ঘটনা স্থল আমি পরিদর্শন করেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ২০ বছর পর নির্মিত হবে রাণীশংকৈল পৌরসভার নিজস্ব ভবন

প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন-মাহমুদ আলী এমপি

তুলির শেষ আচঁরে রাঙ্গানো হচ্ছে দেবী দূর্গাকে

ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড

ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য সাবেক দুই এমপির বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলা

আটোয়ারীতে হাজার হাজার ভক্তের অংশগ্রহনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে পীরগঞ্জে প্রতিবাদ সভা

করলার চাষ দাম বেশি থাকায় কৃষকের মুখে হাসি

বীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ও আলোচনা সভা

পীরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ