Monday , 10 January 2022 | [bangla_date]

দেশে এক দিনে ২২৩১ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে।

সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হন ১ হাজার ৪৯১ জন। এদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ।

সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। ঢাকায় ২ জন এবং রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কৃষকদের মাঝে রাসায়নিক সার বীজ বিতরণ

হিলি স্থলবন্দর দিয়ে  ভারত থেকে চাল আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি

হরিপুর ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের নিকট টাকা দাবি

রানীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

বীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে কদর বেড়েছে নারকেলের

রাণীশংকৈল প্রেস ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত

খানসামায় আগাম ধান চাষে ফলন ভালো হওয়ায় খুশি চাষীরা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মৌসূমের শেষ বৃষ্টিতে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুরে মধ্যরাতে ট্রাক নিয়ে গরু ডাকাতি,অবশেষে পুলিশের হাতে ধরা