Monday , 31 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে বসত ভিটার ২হাত জায়গা নিয়ে তিন ভাইয়ের মধ্যে মারা মারি নিহত-১

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগায়ের পীরগঞ্জে বসত ভিটার দুই হাত জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে। এতে সজিব রানা(১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, বসত ভিটার দুই হাত জাগয়া নিয়ে রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আখাপাড়ার মৃত কফিলউদ্দীনের ছেলে আমজাদ হোসেনের সাথে তার ভাই আজিজুল হোসেন বুধু ও মানিকের মারা মারি হয়। এতে ঐ তিন পরিবারের ৭/৮ জন আহত হয়। এদের মধ্যে আমজাদের পরিবারের আহতরা ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে এবং মানিক ও আজিজুলের পরিবারের লোকজন পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। রাতে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদের ছেলে সজিব (১৫) মারা যায়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আজিজুল হোসেন ও তার স্ত্রী নিপা আকতারকে আটক করে। তবে বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দিনাজপুর থেকে দুই জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল ব্যাপারীর দাফন সম্পন্ন

চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পার্বতীপুরে ডিস ব্যাবসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পিপুল হত্যাকান্ড সংঘটিত

বোচাগঞ্জে কম্বল বিতরণ

প্রাথমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে- ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন

রুহিয়ায় বালু-মাটি পরিবহনে সড়কের সর্বনাশ, বিপন্ন জনজীবন

ঠাকুরগাঁওয়ে অসহায় পরিবারের মাঝে ৬০টি গরু বিতরণ

পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে রাসেল হত্যাকাণ্ড একটি জঘন্য নজির -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ধুলাউড়ি হাট চান্দিনার জমি নিয়ে বিরোধে উত্তেজনা

পীরগঞ্জে প্রতিবন্ধীর বাড়িতে হামলা সহ গ্রেফতার ১০