Saturday , 8 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে লুথারেণ চার্চের সিনোড সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ লুথারেণ চার্চের (বিএলসি) ৪১ তম সিনোড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া মিশন সার্কেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএলসি’র মোডারেটর রেভাঃ দ্বিজেন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন, ন্যাশনাল খ্রীষ্টিয়ান ফিলোশীপ অব বাংলাদেশ (এনসিএফবি) এর প্রতিনিধি মি. এনোস হেমরম, রেভাঃ জেমস হালদার, উপজেলা খ্রীস্টিয়ান এসোসিয়েশনের সভাপতি রেভাঃ বিষ্ণুপদ রায়, ইউপি চেয়ারম্যান হিটলার হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সিনোড চেয়ারম্যান মি. মহেষ রায়, নব নির্বাচিত মোডারেটর মনোজিত রায় প্রমুখ। সম্মেলনে দেশের ৫টি সার্কেলের কাউন্সিলর ও ডেলিগেট সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ভোটের মাধ্যমে মোডারেটর পদে রেভাঃ মনোজিত রায়, ভাইস মোডারেট পদে ললিত দাস, সেক্রেটারী পদে রেভাঃ মনোরঞ্জন রায়, কোষাধ্যক্ষ পদে রেভাঃ কেশরী রায় ও সদস্য পদে রেভাঃ দ্বিজেন রায়, মি. বিজেন ঋষি ও মিসেস মঞ্জু বর্মন নির্বাচিত হয়। নির্বাচন কমিশনের কনভেনরের দায়িত্ব পালন করেন মি. মহেষ রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১০ হাজার টাকা অনুদানের গুজব, শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে  পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

ঘোড়াঘাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৫ জন করোনায় আক্রান্ত

দিনাজপুর সদর হাসপাতালের সাবেক সার্জন ডা. আনোয়ারুল হকের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত বাড়ি তৈরি

পীরগঞ্জে হোলিল্যান্ড চাইল্ড কেয়ার একাডেমির বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প

আটোয়ারীতে শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দর‌্যালী ও আলোচনাসভা

পঞ্চগড় সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি