Monday , 10 January 2022 | [bangla_date]

পীরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী

পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে জাহিদুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সোমবার সন্ধায় থানায় ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার চাঁদপুর পুকুরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী জাহিদুরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায় এবং জাহিদুরকে আটক করে হাতকড়া পড়ানো হয়। পরে থানায় নেয়ার পথে জাহিদুর হাতকড়া সহ পালিয়ে যায়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় জাহিদুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং হাতকড়া নিয়ে পালানোর জন্য পৃথক দুটি মামলা করা হয়েছে। জাহিদুরের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদি হয়ে মাদক ব্যবসায়ী জাহিদুরের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে  মহান বিজয় দিবস উদযাপিত

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার  চেয়ে বেশী রাজস্ব আদায়

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায়

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স

এমবিএসকের শিক্ষানবিশদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন

আটোয়ারীতে ৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়াপ্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণ

আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

পঞ্চগড়ে ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য বিভাগের লিফলেট বিতরণ